# Tags

বেতাগীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে মো. কাউসার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ( ৫ জুলাই) সকাল ৭ টায় পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ঘরের চৌকাঠে গলায় জালের নেট প্যাচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনায় প্রেরণ করেন।

নিহত কাওসার উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাবুল জমাদ্দারের ছেলে। সে সুবিদখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সুবিদখালী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় কাউসার অংশগ্রহণ করে। তবে ঐ পরীক্ষা খারাপ হওয়ায় ঐদিন থেকে তার মন খারাপ ছিলো। শুক্রবার রাতেও সে পরবর্তী পরীক্ষার জন্য পড়াশুনা শেষে ভাত খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। সকালে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাবা মা পুলিশকে খবর দেয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে কাওসারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।